নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৬৮ জন

পেঁয়াজের দাম যখন অসহনীয় হঠাৎ এলাচ  কেজিতে ৬০০ টাকা 

Copy Link

পেঁয়াজের দাম নিয়ে দেশবাসী যখন নাকাল তখন দাম বাড়ল আরেক মসলা এলাচের। খুচরা বাজারে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে ৬০০ টাকা। আর পাইকারি বাজারেও এ মসলাটির দাম বেড়েছে কেজি প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী,শুক্রবার ( ২৯ নভেম্বর)  প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে তিন হাজার টাকায়। গত ২৭ নভেম্বর প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে দুই হাজার ৪০০ টাকায়।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মহাখালী কাঁচা বাজারসহ কয়েকটি বাজার এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছরই নভেম্বর থেকে মার্চ মাস থেকে এলাচের দাম বাড়তি থাকতে। এ সময় বাজারে এলাচের যোগান কম থাকে বলে তারা অভিযোগ করেন। তারা জানান, আন্তর্জাতিক বাজারেও এ সময় এলাচ চাহিদার তুলনায় কম থাকে।

তারা বলছেন, ভারতেও এলাচের দাম বেড়েছে। ভারতরের কেরালায় গত বছরের বন্যা ও এ বছরের খরায় এলাচের উৎপাদন মার খেয়েছে। গুয়েতেমালাসহ যেসব দেশ এলাচ রফতানি করে তারাও চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক বাজারে এলাচের দাম বেড়ে যাওয়ায় দেশেও দাম বেড়ে গেছে। আমাদের দেশে পাইকারি বাজারে এলাচের মূল্য কেজিতে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে ক্রেতারা বলছেন, কৃত্রিম সংকট তৈরি করে এলাচের দাম বাড়ানো হয়েছে। শীতকালে বিয়ে, ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান বেশি থাকে। এ সময় এলাচের চাহিদাও বেড়ে যায়। আর এই বিষয়টিকে পুঁজি করে ব্যবসায়ীরা এলাচের দাম বাড়িয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বান্দরবানে কমছে বন্যার পানি, স্বস্তি ফিরছে জনজীবনে

থানচিতে আটকা পড়া ২২ পর্যটক–কে উদ্ধার করেছে বিজিবি

ভারী বর্ষণে থানচিতে একাধিক স্থানে ভূমিধ্বস

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

থানচিতে বন্যার্তদের মাঝে পানির ট্যাংক ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

বান্দরবানে পানি বন্দি ৫৩ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ বিতরণ

১০

থানচিতে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

১১

নাইক্ষ্যংছড়িতে গর্জন খালের সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

১২

থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আশ্রয়কেন্দ্রে নিম্নাঞ্চলের মানুষ

১৩

ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও জলাবদ্ধতা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

১৪

বান্দরবানে টানা ভারী বর্ষণে বন্যার আশঙ্কা, দুশ্চিন্তায় এইচ এস সি পরীক্ষার্থীরা

১৫

ভারী বর্ষণ উপেক্ষা করে দীপেন দেওয়ানা কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৬

থানচিতে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

১৭

রোয়াংছড়িতে টানা বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কা, দেবতাকুমে ভ্রমণে নিষেধাজ্ঞা

১৮

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক মুক্তিপণে মুক্ত,শরীরে নির্যাতনের চিহ্ন

১৯

রুমায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২০
error: Content is protected !!