Mahabub Hassan Khan
৩০ নভেম্বর ২০১৯, ৯:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০৮ জন

সুদুর চীন থেকে বাবা-মার জন্য পেঁয়াজ আনলেন মেয়ে

Copy Link

রিনি রাজীউন তিশা। তিনি বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। ছুটি পেলেই ঘুরে বেড়ান বিভিন্ন দেশে। এবারের ছুটিতে গেলেন চীনে। আর সেখান থেকে ফিরতে উপহার হিসেবে বাবা-মায়ের জন্য নিয়ে এলেন ১১ কেজি পেঁয়াজ।

১৪ নভেম্বর চীনে যান তিশা। সেখানে নিজের ইচ্ছেমত ঘুরে বেড়িয়েছেন। দেশে ফেরার আগে বাবা-মার জন্য কী আনবেন তা তাদের কাছ থেকেই জেনে নেবেন। এরপর মোবাইলে বাবাকে কল দিয়ে জানতে চাইলেন, ‘বাবা এবার তোমাদের জন্য কী আনব?’ বাবার উত্তর, ‘যদি প্রয়োজনীয় কিছু আনতে চাও, তাহলে কয়েক কেজি পেঁয়াজ নিয়ে এসো। এখানে (ঢাকার সেগুনবাগিচা) পেঁয়াজের দাম ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।’

এরপর তিশা অন্য কোনো কিছু না কিনে বাবা-মার জন্য ৩৮ টাকা কেজিতে ১১ কেজি পেঁয়াজ কিনলেন। দেশে আসার পর বিমানবন্দর কাস্টমসের লোকেরা সেই পেঁয়াজ দেখে একটু মুচকি হেসেছেন।

তিশা বলেন, ‘চীনের একটা গ্রোসারি দোকান থেকে পেঁয়াজ কিনতে গেলাম। গিয়ে দেখি দোকানির কাছে ১১ কেজি পেঁয়াজই রয়েছে। দোকানি অবাক হয়ে আমার পেঁয়াজ কেনা দেখলেন। ১১ কেজি হওয়ার পর একটা পেঁয়াজ বেশি ছিল, সেটাও গিফট হিসেবে দিয়েছেন। দোকানির হাসি দেখে মনে হয়েছে কোনো বিদেশি ভ্রমণে গিয়ে তার কাছ থেকে কোনোদিন এতো পেঁয়াজ কেনেনি।
এদিকে বাসায় আসার পর পেঁয়াজ দেখে সবাই খুব খুশি। বাবা-মার ইচ্ছেতে স্বজনদের কিছু পেঁয়াজ উপহার হিসেবে ভাগ করে দেয়া হয়েছে। মামা, খালা, চাচারা সবাই পেঁয়াজ উপহার পেয়ে আনন্দিত ও অবাক হয়েছেন।

তিশা আরো বলেন, এর আগেও অনেকবার বাবা-মাকে উপহার দিয়েছি। কিন্তু এবার পেঁয়াজ পেয়ে তারা যতটা খুশি হয়েছেন এতটা খুশি হতে কখনো দেখিনি। তাদের খুশি দেখে ভালো লেগেছে।

এদিকে বাসায় আসার পর পেঁয়াজ দেখে সবাই খুব খুশি। বাবা-মার ইচ্ছেতে স্বজনদের কিছু পেঁয়াজ উপহার হিসেবে ভাগ করে দেয়া হয়েছে। মামা, খালা, চাচারা সবাই পেঁয়াজ উপহার পেয়ে আনন্দিত ও অবাক হয়েছেন।

তিশা আরো বলেন, এর আগেও অনেকবার বাবা-মাকে উপহার দিয়েছি। কিন্তু এবার পেঁয়াজ পেয়ে তারা যতটা খুশি হয়েছেন এতটা খুশি হতে কখনো দেখিনি। তাদের খুশি দেখে ভালো লেগেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১০

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১১

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

১২

পাহাড়ের বুক জুড়ে কুয়াশার ছায়া

১৩

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

ফের বাড়ল জ্বালানি তেলের দাম, বাড়ছে জীবনযাত্রার ব্যয়

১৫

রাঙ্গামাটিতে পর্যটকবাহী নৌকা ডুবে নিখোঁজ–১

১৬

বান্দরবানে নির্বাকসহ ৭ ব্যান্ডের পরিবেশনায় জমজমাট ‘ব্যান্ড উৎসব ২০২৬’

১৭

বিলীন সবুজ,রক্তাক্ত বুক

১৮

আজন্ম পাপের উপাখ্যান

১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন, ডিবি টিমকে অর্থ পুরস্কার প্রদান

২০
error: Content is protected !!