নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২১, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৭ জন

পেকুয়ায় হাজিরঘোনা জামে মসজিদ সড়কের বেহাল অবস্থা

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় শিলখালী হাজিরঘোনা জামে মসজিদ সড়ক বেহাল দশায় পরিনত হয়েছে। ইট ওঠে গেছে প্রায় ৪/৫ বছর আগে।কাঁচা সড়কে যাতায়ত করা এলাকাবাসির দুস্কর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার বঞ্চিত থাকায় নানা দূর্ভোগে রয়েছে এলাকাবাসি।

হাজিরঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মূল সড়ক পর্যন্ত গ্রামীণ রাস্তাটি এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। সংষ্কারকাজ না হওয়ায় সড়কটি এখন বিলুপ্তির পথে।

মোস্তাক মেম্বারের বাড়ি থেকে হাজিরঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত সড়কের ৫ চেইনমত অংশ এখন খানা খন্দকে পরিনত হয়েছে। সড়কে ৫ চেইন অংশে ইট বসানো ছিল। বার্ষিক উন্নয়ন সহায়তা খাত থেকে সড়কটি সংষ্কারকাজ হয়েছিল।

এলাকার বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা নাঈম জানান, সড়কটি খুবই গুরুত্বপুর্ন। ইট ওঠে গেছে অনেক বছর আগে। কাঁদায় ভরপুর সড়কটি। মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে। দ্রুত সংস্কার চাই। স্থানীয় ইলিয়াস, বশির আলম, আনিস,বেলাল উদ্দিন বলেন, সড়কের ৫ চেইন পর্যন্ত কাঁদা। বৃষ্টি ও আর পিচ্ছিল কাঁদায় সড়ক দিয়ে চলাচল থেমে গেছে। মসজিদে গিয়ে নামাজ আদায় ও ইবাদত করাও অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সড়কটির কারনে হাজিরঘোনা গ্রামের মানুষের কষ্টের সীমা নেই।

জানাগেছে,হাজিরঘোনা জামে মসজিদ থেকে মোস্তাক মেম্বারের বাড়ি ছাড়াও সড়কটির দক্ষিণ অংশে সাবেক ইউপি সদস্য নুরুল আলম মেম্বারের বাড়ি হয়ে সাঁকুরপাড় প্রধান সড়ক পর্যন্ত ১৫ চেইন মত রাস্তাটিও প্রায় নাজুক অবস্থায়। মসজিদের যাওয়ার জন্য সড়কটিতে সংষ্কারের জন্য স্থানীয়রা গত কয়েক বছর ধরে বালি, মাটি দিয়ে গর্ত ভরাট করছিলেন।

ইউনিয়ন আ’লীগ নেতা তাজ উদ্দিন ভূট্টো জানান, এ সড়কটি মূলত আমাদের জায়গা জমির উপর দিয়ে নির্মিত হয়েছিল।আমার পিতা অবিভক্ত বারবাকিয়ার মেম্বার ছিলেন।আমরা একটি সড়কের কারণে চরম দুর্ভোগের মধ্যে আছি।আমি ব্যক্তিগতভাবে কিছু অর্থ ব্যয় করেছি।শিক্ষক জোবাইর আহমদ জানান, মসজিদে যেতে খুব কষ্ট হয়। জরুরী ভিত্তিতে বরাদ্দ দিয়ে সড়কটি উন্নয়নের দাবী জানাচ্ছি।

সাবেক ইউপি সদস্য মর্জিনা আক্তার জানান, সড়কটি বিলুপ্তির পথে। হাটা চলা থেমে গেছে।সড়ক সংষ্কার অত্যন্ত জরুরী।ইউপি চেয়ারম্যান নুরুল হোছাইন জানান,সড়কটি জনগুরুত্বপুর্ন। দ্রুত সংস্কার করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!