নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর ২০১৯, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯২ জন

অর্থের অভাবে রাবিতে ভর্তি অনিশ্চিত মেধাবী ছাত্রী পলির  

Copy Link

ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন তার। কিন্তু অর্থের কাছে হেরে যেতে হচ্ছে মেধাবী ছাত্রী পলি রাণীকে। তার পরিবারের সামর্থ্য না থাকায় ভর্তি হতে পারছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিনমজুর বাবার মেয়ে পলি রাণী অর্থের অভাবে ছোটবেলা থেকে মামার বাড়িতে থেকে অনেক কষ্টে লেখাপড়া চালিয়ে আসছেন।

দিনমজুর বাবার পক্ষের অর্থের জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। সারাদিন স্থানীয় একটি কোল্ড স্টোরেজে ট্রাকের মালামাল আনলোড করার কাজ করেন পলির বাবা হলধর রায়। প্রতিদিন ২ থেকে ৩ শ টাকার আয় দিয়ে চলে তাদের কষ্টের সংসার। জমাজমি বলতে ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। পলির মা জয়ন্তী রাণীরও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। মাঝে মাঝে মাঠে শ্রমিকের কাজও করেন।

স্থানীয়রা জানান, মামার বাড়িতে থেকে উপজেলা সদরের আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০১৭ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৫৫ পেয়ে এসএসসি ও একই কলেজ থেকে ২০১৯ সালে জিপিএ ৪.৫৮ পেয়ে এইচএসসি পাশ করেন। এরপর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় এ ইউনিটে ৫২৭তম স্থান লাভ করেন। আগামী সপ্তাহে পলির ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কিন্তু স্বপ্ন পূরণে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ।

পলির বাবা দিনমজুর হলধার চন্দ্র রায় জানান, ‘ভাই মুই কামলা মানুষ, মোর ছাওয়া কি টাকার কাছত (কাছে) হারি যাইবে?’ তিনি মেয়ের স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানদের সাহায্য কামনা করেন।’ মেধাবী পলির মা জয়ন্তী রাণী রায় মেয়ের উচ্চ শিক্ষা গ্রহণে সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!