Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

চট্টগ্রামের পটিয়ায়  হতাশায় রিক্সা চালক’রা

ইসমাইলু করিমঃ
আপডেট : July 4, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদন : সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে পুলিশ, ম্যাজিষ্টেট সহ বাংলাদেশ সেনাবাহিনী।কঠোর লকডাউন বাস্তবায়নে (০৩ জুলাই)শনিবার সারাদিনই টহলে ছিলো সেনাবাহিনী। এর ফলে জনশূন্য হয়ে পড়ে পটিয়া পৌর সদরের বিভিন্ন এলাকা। লোকালয়ে নেই কোনো জনসাধারণের আনাগোনা। বের হয়নি উৎসুক জনতাও। তবে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়েও লোকজন বের হন। সড়কে রিকশার আধিক্য দেখা গেছে। তবে তারা যাত্রী না পেয়ে হতাশ।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জনসাধারনের উদ্দেশ্য বলেন, বিনা কারনে ঘরের বাইরে বের না হওয়া,এবং মাক্স ব্যবহার করা। যৌক্তিক কারণ ছাড়া বের হওয়া যাবে না।

রিকশা চালক মুনসুর আলী বলেন, সকালে ৪০ টাকা ভাড়ায় একজন যাত্রী নিয়ে পটিয়া থানার মোড় থেকে রৌশনহাট যাই। কিন্তু ফিরতে হয়েছে খালি রিকশা নিয়ে।

আরেক রিকশাচালক আবুল হাসেম বলেন, লকডাউনের মধ্যে এখন রিকশা চালাতে পুলিশ বাধা দিচ্ছে না। তবে যাত্রী পাওয়া যাচ্ছে না। লকডাউনে প্রশাসন শক্ত হওয়ার কারণে মানুষ বের হচ্ছে না। আর যাত্রী না পেলে রিকশা নিয়ে শুধু শুধু ঘুরতে হচ্ছে।