babul khan
৯ ডিসেম্বর ২০২০, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৩৯ জন

বরিশাল হাইকোর্টের নির্দেশনা অমান্য করে অবৈধ ইটভাটা

Copy Link

নিজস্ব প্রতিবেদক বরিশাল:সরকারি নিয়ম-নীতি বা আইনের তোয়াক্কা না করেই চারপাশের পরিবেশ দূষণের মধ্যে ফেলে বরিশালে চলছে অবৈধ ইটভাটা। সম্প্রতি এ বিষয়ে হাইকোর্টের নির্দেশের পরও অবৈধ ভাটা পুরোপুরি বন্ধ হয়নি। অল্প উচ্চতার ড্রাম-সিটের চিমনির ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় বলে বেশি উচ্চতার ইটের চিমনি বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এ আদেশ মানছে না ইটভাটার মালিক। বরিশালে কিছু এলাকায় অবৈধ ইটভাটা বন্ধ হলেও বরিশালের বন্দর থানার চরকাউয়া ইউনিয়নে মেসার্স খান ব্রিকস আইন-কানুনের তোয়াক্কা না করে অল্প উচ্চতার ড্রাম-সিটের চিমনির ব্যবহার করে ইট পোড়াচ্ছে। কৃষিজমির পাশে গড়ে উঠেছে এ ইটভাটা। এছাড়া মেসার্স খান ব্রিকসে অবৈধভাবে পোড়ানোর জন্য বিপুল পরিমাণ কাঠের খড়ি মজুদ করা হয়েছে। দেশের বনজ সম্পদ উজাড় করে প্রতিদিন ট্রাক ট্রাক খড়ি নিয়ে আসা হচ্ছে এ ইটভাটায়।

চরকরনজী এলাকার একাধিক ব্যক্তি ও ইউপি সদস্য অভিযোগ করেন, মেসার্স খান ব্রিকস কৃষিজমির পাশে স্থাপন করায় তাঁদের ফসলের ক্ষতি হয়। ভালো ফলন পাওয়া যায় না। ইটভাটার মালিক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করতেও সাহস পান না। এছাড়া অই ইটভাটার কিছু দূরে পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি গুচ্ছ গ্রাম রয়েছে। এ ব্যাপারে মেসার্স খান ব্রিকসের প্রোপ্রাইটর মোকলেছুর রহমান খান মোবাইল ফোনে বলেন, গতবছর করোনার ভাইরাসের কারনে পরিবেশ অধিদপ্তরে আবেদন করতে পারি নাই, তবে এ বছর আমি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করেছি। আশাকরি ছাড়পত্র পেয়ে যাব এবং লাইসেন্স ও পাবো। সরকারি নীতিমালা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের ভিত্তিতে জেলা প্রশাসন ইটভাটা স্থাপনের লাইসেন্স দিয়ে থাকে। এক্ষেত্রে পরিত্যক্ত অনাবাদি জমি, নিচু জলাশয়ের ধারে, নদীর পাশে এবং কমপক্ষে চারদিকে ১ কিলোমিটার জনশূন্য এলাকায় ইটভাটা স্থাপনের অনুমোদন দেওয়ার কথা।

পরিবেশ অধিদপ্তর উপপরিচালক কামরুজ্জামান সরকার বলেন, ড্রাম-চিমনির ইটভাটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ,ড্রামচিমিনওয়ালা ইটভাটাগুলোতে পরজায়ক্রমে অভিযান চালানো হবে। অবৈধ ইটভাটা মালিক যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন অবৈধ ইটভাটায় পরিবেশ-দূষণ করছে এরা পরিবেশের শত্রু এদের বিরুধে সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১০

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১১

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১২

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৩

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১৪

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১৫

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১৬

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৭

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৯

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

২০
error: Content is protected !!