Mahabub Hassan Khan
১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫৯ জন

বরখাস্ত ওসি প্রদীপ সহ ১৩ জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা

 কক্সবাজার: টেকনাফের হোয়াইক্যংয়ে মিজানুর রহমান নামের একজনকে বন্দুক যুদ্ধ নামে হত্যার অভিযোগে ওসি প্রদীপসহ ১৩ জনের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলার আবেদন করা হয়েছে।রোববার ১৩ সেপ্টেম্বর সিনিয়র বিচারিক আদালত (টেকনাফ -৩)এ এই মামলার আবেদন করেন নিহত মিজানুর রহমানের বড়বোন নূর নাহার। এ মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে প্রধান অভিযুক্ত করে আরো ১২জনকে আসামী করা হয়েছে।তৎমধ্যে পুলিশ ছাড়াও একজন দফাদার রয়েছে ঐ মামলায়।নিহত মিজানুর রহমান হোয়াইক্যংয়ের জিমনখালী এলাকার বাসিন্দা।বাদি পক্ষের আইনজীবী জুলখার নাইন জিল্লুর এই তথ্য নিশ্চিত করেন।

মামলার আবেদনে বাদি উল্লেখ করেন, মিজানুর রহমান একজন ব্যবসায়ী।তিনি টেকনাফের উপজেলা মার্কেটের ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। গত২০২০ সালের ৪এপ্রিল টেকনাফ থানা পুলিশের একটি টিম তাকে আটক করে নিয়ে যায়। এরপর পুলিশ তার বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর করে এবং নগদ ২০লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে ক্রসফায়ারে হত্যা করা হবে বলে হুমকিও দেয়া হয়।

ঐ পরিবারের লোকজন বাধ্য হয়ে নানা প্রচেষ্টায় ২ লাখ টাকা জোগাড় করে পুলিশকে দেন। কিন্তু আরো ১৮ লাখ টাকা দিতে না পারায় ৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজের এলাকায় এনে মিজানুর রহমানকে বন্দুক যুদ্ধ দেখিয়ে গুলি করে হত্যা করে।

বাদীর আইনজীবি বলেন, ফৌজদারি মামলায় এজাহারটি আমলে নিয়ে আদালত ওই ঘটনা সংক্রান্ত অন্য মামলা আছে কিনা তা আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।উল্লেখ্য যে বহিষ্কৃত ওসি প্রদীপ অবঃ মেজর সিনহা হত্যা মামলায় বর্তমানে কক্সবাজার কারাগার হতে দুদকের করা মামলায় চট্রগ্রাম জেল হাজতে রয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের জটিল আবর্ত

আবারও কমলো সোনার দাম: ভরিপ্রতি কমলো ২২১৫ টাকা

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনার শীর্ষে যারা!

রুমা প্রেস ক্লাবে স্বেচ্ছাচারিতা ও বৈষম্যের অভিযোগে একসাথে তিন সদস্যের পদত্যাগ

ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসির বান্দরবানে বদলির আদেশ প্রত্যাহার

বান্দরবানে পিআইবির মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সম্পন্ন

অপ্রকাশিত উপাখ্যান

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক চালান জব্দ, আটক–২

১০

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

১১

নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

১২

তরুণ প্রজন্মের জ্ঞানচর্চা ও সচেতনতার এক নতুন দিগন্ত ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’

১৩

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে আলোচনায় এগিয়ে কাউন্সিলর আনোয়ার

১৪

বাংলাদেশের ক্ষমতার রাজনীতি: গণতান্ত্রিক অধিকার ও দলীয়করণের বেড়াজাল

১৫

আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙ্গামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

এমপি মাধবী মারমার সাথে তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরামের সৌজন্য সাক্ষাৎ

১৭

পাহাড় কণ্ঠ ডটকম-এর উপদেষ্টা হলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৮

ফ্যাসিবাদী আমলে গণমাধ্যম গুলো চলে গেছে মাফিয়াদের দখলে–ফারুক ওয়াসিফ

১৯

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নাইক্ষ্যংছড়িতে ফারিয়ার মানববন্ধন

২০