নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২০, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৮৩ জন

ফেনীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাজারীর বাড়িতে হামলা

Copy Link

ফেনীঃ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়নাল হাজারীর ফেনীর মাস্টারপাড়ার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে একদল মুখোশাধারী   সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাতে রাত ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জয়নাল হাজারী।

তিনি বলেন, রাত ১টা থেকে ২টার মধ্যে মুখোশ পরে কিছু সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে।বাড়িতে অবস্থিত মুজিব উদ্যানে ১৫ আগস্ট জাতির পিতার মৃত্যুবার্ষিকী ও শোক দিবস পালনের জন্য আয়োজনের চেয়ার-টেবিল ভাঙচুর করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং গোলাগুলি করে।

জয়নাল হাজারী আরও বলেন, আমি ইতোমধ্যে বিভিন্ন যায়গায় অভিযোগ করেছি। ফেনীর পুলিশ সুপারকেও জানিয়েছি ইতোমধ্যে তিনি আমার বাড়িতে পরিদর্শন করে গেছেন ফেনী সদর থানার পরিদর্শক (ওসি) মো. আলমগীরসহ ডিবি পুলিশের ওসি।

আইনি পদক্ষেপ প্রসঙ্গে জয়নাল হাজারী বলেন, আমি এখন কিছুটা ক্লান্ত, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি লিখিতভাবে একটা অভিযোগ ফেনী সদর থানায় পাঠাব। সদর থানার ওসি সেটি গ্রহণ করে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।এর আগে বুধবার নিজের ফেসবুক পেজে প্রবীণ এই নেতা আশঙ্কা প্রকাশ করে লিখেন, দুই সহযোগী আরজু ও শাখাওয়াতসহ তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জয়নাল হাজারী।

তিনি বলেন, যে দেশে জাতির পিতা নিহত হয়েছেন সে দেশে আমার মৃত্যু হলেও আফসোস থাকবে না। মুজিব উদ্যান করেছি, বহু বছর বঙ্গবন্ধুকে নিয়ে কোন অনুষ্ঠান করতে পারিনি। এবার ১৫ আগস্ট ফেনীতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করব। এ কর্মসূচিকে কেন্দ্র করেই একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। বিরোধী পক্ষের উস্কানিমূলক তৎপরতার শেষ নেই, ওরা অপতৎপরতায় লিপ্ত।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!