নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭০ জন

থানচিতে বম সম্প্রদায়ের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

Copy Link

থানচি প্রতিনিধিঃ ২০২১-২২ সালে কে এন এফ সশস্ত্র গোষ্ঠীর অত্যাচার এবং নিপীড়নে শান্তিপূর্ণভাবে পাড়ায় বসবাস করতে না পারায় স্থানীয় পাড়াবাসীগণ গহীন জঙ্গল সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। জীবনের ঝুঁকি ও ব্যক্তিগত সম্পদ রক্ষায় পাড়াবাসীগণ পাড়ায় ফিরতে পারছিল না। এমন সময় পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যগণ।

সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন এর সার্বিক দিক নির্দেশনায় সেনা সদস্যগণের সহযোগিতায় পালিয়ে যাওয়া বম পরিবারগুলো নিজ নিজ পাড়ায় ফিরতে আরম্ভ করে। বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় বম সম্প্রদায়ের সকলে একসাথে মিলেমিশে আরম্ভ করে পাড়া পুনর্গঠনের এক নতুন যাত্রা।

বাংলাদেশ সেনাবাহিনীর অনেক প্রচেষ্টার ও সহযোগিতায় বিগত ১৪ ফেব্রুয়ারিতে দি ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনস্থ বাকলাইপাড়া সাবজোনের বাকলাই পাড়ায় ১৫ টি পরিবার ফিরে আসে। এছাড়াও ২৬ অক্টোবর প্রতাপাড়ায় ৩ টি পরিবার , ২০ মার্চ থান্দুই পাড়ায় ৫ টি পরিবার ও ৭ এপ্রিল সিমত্লাংপি পাড়ায় ৪ টি পরিবারসহ সর্বমোট ২৭ টি পরিবার ফিরে আসে। দীর্ঘদিন পাড়ায় না থাকায় পাড়া বাসিগণ ঠিকভাবে জুম চাষ করতে পারেননি এবং একই সাথে জুম চাষের এলাকা গুলো ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়। বাকলাইপাড়া সেনা সাবজোনে পুনর্বাসনের ছাড়াও নিয়মিত পাড়া সমূহের নিকটস্থ ক্যাম্প হতে প্রয়োজনীয় সকল প্রকার খাদ্য রসদ সরবরাহ করা হয়। এছাড়াও সকল স্থানীয় বম পাড়ার নিকটস্থ সেনা ক্যাম্প হতে চলমান রয়েছে মেডিকেল ক্যাম্পেইন। বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ২৭ টি পরিবারের সকলকে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাকলাই পাড়া আর্মি ক্যাম্প হতে বাকলাইপাড়া, প্রাতাপাড়া, সিমত্লাংপিপাড়া ও থান্দুইপাড়ার মোট ২৭ টি বম পরিবারের সর্বমোট ১০৫ জনবলের মাঝে দুর্গম পাহাড়ি অঞ্চল পেরিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য রসদ পৌঁছে দেওয়া হয়। এই সময়ে বাকলাইপাড়া আর্মি ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট পাড়ার কারবারি, ধর্মযাজক, শিক্ষক ও পাড়াবাসিগন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→সাঙ্গু নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে মাঝি নিহত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!