নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৫ জন

নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

Copy Link

বান্দরবান প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং অন্যান্য নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বান্দরবান প্রেস ক্লাবের সামনে এনসিপির অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন এনসিপি প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান (সোহেল), মুখ্য সমন্বয়কারী প্রকৌশলী লুক চাকমা, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, আব্দুল্লাহ আল মামুন, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আমান উল্লাহসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতেও বারবার হামলা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার পরিষ্কার প্রমাণ।

তারা বলেন, দেশে যেসব মামলায় আসামিদের জামিন দেওয়া হয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে। দেশের ভেতর থেকে শুরু করে বিদেশেও একই ধরণের হামলা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি, ফ্যাসিবাদের দোসর যারা এখনো রাষ্ট্রযন্ত্রে সক্রিয় রয়েছে তাদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে বলেন তারা।

মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলা সমন্বয় কমিটি, জাতীয় যুব উইংসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আরো পড়ুন→রুমায় শিক্ষা সামগ্রী বিতরণ ও হরি মন্দিরে ৯ বিজিবির আর্থিক অনুদান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!