নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২০, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫০৯ জন

কক্সবাজার  রামুর কচ্ছপিয়ার আলোচিত মনির আহমদ নিখোঁজ, এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

Copy Link

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের ৬মাস আগে পুরুষাঙ্গ কাটা সে আলোচিত মনির আহমদ (৪৫) মঙ্গলবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪ টা থেকে নিখোঁজ । সে এ ইউনিয়নের ডাকভাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে। পেশায় একজন কৃষক। তার নিখোঁজ নিয়ে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তার স্ত্রী নুরতাজ বেগম জানান,তার স্বামী ভোরে টয়লেট ও অজু করতে গেলে টয়লেটের আগে বা পথে পায়খানা দেখে সন্দেহ হলে আমার স্বামী মনির আহমদকে টয়লেটে খুজঁতে যাই। না পেয়ে এদিক সেদিক দেখতে গিয়ে পথে ১০ গজ ব্যবধানে আমার স্বামীর ব্যবহৃত দুইটি জুতা দুই স্থানে দেখে সন্দেহ হলে সাথে সাথে নামাজ পড়তে যাওয়া আমার বড় ছেলেকে ফোনে তার বাবা মসজিদে গেছে কিনা জানতে চায়। সেখানে যায় নাই শুনে সাথে সাথে বাড়িতে অন্য ছেলে মেয়েদের ডেকে দিই এবং আমার বাপের বাড়িতে খবর দিই। সেই থেকে পার্শবর্তী পাহাড় সহ বিভিন্ন এলাকায় খুজাঁখুজি করে না পেয়ে থানায় অবগত করি।

অপরদিকে এলাকাবাসীদের দাবি সে (মনির আহমদ) এলাকার শান্ত-শিষ্ট হিসেবে পরিচিত। তার সাথে কারো শত্রুতা নাই। তার নিখোঁজের বিষয়টি রহস্যজনক কিনা তা নিয়ে এলাকায় মানুষের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মনিরের বড় মেয়ে সুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে জানান, আমরা তিন ভাই তিন বোন বাবার শ্রমের উপর পড়ালেখা ও পরিবারের ভরনপোষন নির্ভর করে। তাই এই অবস্থায় আমাদের বাবাকে ফিরে পেতে প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

সকাল ১০টা থেকে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ তিন ধাপে পরিদর্শন করেন। সন্ধ্যা ৬টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের। তার সাথে ছিলেন, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি আনিছুর রহমান, এস আই হুমায়ন, এস আই হাবিবুর রহমান।

এসময় ওসি আবুল খায়ের সাংবাদিকদের জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি নিখোঁজ কিংবা অপহরণ তা বলা যাচ্ছে না। আমরা মনির আহমদকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ চেষ্টা অব্যহত থাকবে।

উল্লেখ্য গত ২০১৯ইং সালের ১৮ নভেম্বর’ মনির আহমদ নিখোঁজ হলে তাকে পার্শবর্তী পাহাড়ে গোপনাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই বিষয়ে একই এলাকার লাল মিয়ার ছেলে জিয়াউর রহমান(২২), বাদশা মিয়ার ছেলে নুরুল আলম (৪০) কে আসামী করে রামু থানায় মামলা করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Казино Sultan Games – Регистрация, бонусы и быстрые выплаты

Vegas Plus casino en ligne France – machines à sous

Пин Ап Казино Официальный сайт | Pin Up Casino играть онлайн – Вход, Зеркало

7к казино вывод выигрышей

1win Azərbaycan – bukmeker və kazino

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১১

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১২

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৩

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৪

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৫

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৬

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৭

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৮

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৯

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

২০
error: Content is protected !!