নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২০, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮৭ জন

বুধোর বটতলা হতে রামকৃষ্ণপুর বাজার রাস্তাটির বেহাল দশা

Copy Link

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়ানের ভাতুড়িয়া বুধোর বটতলা হতে রামকৃষ্ণপুর বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা। এই কাঁচা দিয়ে আশে পাশের গ্রামের প্রায় সাড়ে ৪ হাজার মানুষের চলাচল। একটু বৃষ্টি হলে পথচারিদের অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। যুগের পর যুগ রাস্তাটি পাকা করার দাবি স্থানীয় বাসিন্দাদের।
রাস্তাটির বাঘারপাড়া খাজুরা সড়ক সঙ্গে সংযুক্ত হয়ে ভাতুড়িয়া গ্রামের মধ্যে দিয়ে রামকৃষ্ণপুর বাজারে শেষ হয়েছে।
শেষ প্রান্তে আধা পাকা ইটের রাস্তা রয়েছে এবং শুরুর দিকে বাঘারপাড়া-খাজুরা সড়কের সাথে। রাস্তাটির দৈর্ঘ্য মাত্র দেড় কিলোমিটার। এলাকার কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা এই রাস্তাদিয়ে স্কুলে যায়। রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা, সিলুমপুর উচ্চ বিদ্যালয়, রায়পুর কলেজিয়েট স্কুল ও কলেজে এর শিক্ষার্থীদের এক মাত্র পথ এটি।
অপরদিকে, যে সব শিক্ষার্থীরা বাঘারপাড়া মহিলা কলেজ, বাঘারপাড়া ডিগ্রী কলেজ, বাঘারপাড়া ফাজিল মাদ্রসা,শেখের বাতান দাখিল মাদ্রসায় পড়ে তারাও এই রাস্তা দিয়ে চলাচল করে।
এছাড়া, উপজেলার সাথে যোগাযোগ রক্ষা ও যাতায়াতের জন্য এই দেড় কিলোমিটার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাস্তা দুই পাশে দিয়ে পথচারীদের উঠা নামায় কষ্টকর হয়ে পরেছে। এতে করে মাঝেমধ্যেই পথচারীরা দুর্ঘটনার স্বীকার হচ্ছে। রায়পুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ৪ হাজার মানুষের চলাচলের একমাত্র সহজ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত ওই রাস্তাটি বেহালের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গ্রামের বাসিন্দা মহিদুল ইসলাম জানান, বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাদাপানি জমে থাকে। তখন ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলতে পারে না।  অসুস্থ রোগী দ্রুত হাসপাতালে নিয়ে যেতে তাদের চরম ভোগান্তিতে পরতে হয়।
ভাতুড়িয়া গ্রামের আর এক বাসিন্দা মুকুল হোসেন জানান, ৩০ বছর ধরে এ রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন জনপ্রতিনিধিরা এ গ্রামের বাসিন্দারা পাকা সড়কের অভাবে দুর্ভোগে আছে তাই সকলের দাবি রাস্তাটি যেনো পাকা করন করা হয়।
এলাকার কৃষি কাজের জন্য বাস্তাটি বেশ গুরুত্বপূর্ণ।  এলাকাবাসী দাবী,  এলাকার জন্য গুরুত্বপূর্ণ একমাত্র সংযোগ রাস্তাটি পাকা করনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তারা।
Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!