নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর ২০২৪, ২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৫ জন

-থানচি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার বাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফ দুই সদস্য নিহত

Copy Link

থানচি প্রতিনিধি: জেলার রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে সাড়াশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। সাড়াশি অভিযানে রুমা বাকলাই পাড়া এলাকায় গতরাত এবং আজ সকালে(২৮এপ্রিল) কেএনএফ’র সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়।এসময় কেএনএফ’র বেশকয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছে।

রোববার(২৮ এপ্রিল ) ভোর রাতে রুমা উপজেলার দুর্গম রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকলাই এলাকায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে লাশ উদ্ধারের পুলিশ বাহিনীর ঘটনা স্থলে যাচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেখানে যৌথবাহিনীর নেতৃত্বে নিরাপত্তার জন্য তল্লাশি চালানো হচ্ছে।

স্হায়ী সূত্রের তথ্যমতে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কেএনএফ’র মধ্যে গোলাগুলির চলে। পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে কেএনএফ-এর পোশাক পরা দু’জনের লাশ মৃতদেহ উদ্ধার করে এবং সন্দেহভাজন আরও দুই জনকে আটকে করে।

নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানিয়েছে, রাত ১২টার পর থেকে থানচি লিক্রি সড়কের বাকলাই এলাকায় দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর নেতৃত্বে সেখানে অভিযান চালায়। সেখানে ৬ ঘণ্টাব্যাপী যুদ্ধের পর দু’জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তল্লাশি চালিয়ে আটক সদস্যদের বান্দরবান জেলা সদরে নিয়ে যাওয়া হচ্ছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলটি রুমা থানা এলাকার হলেও থানচি থানার সাথে যোগাযোগের সুবিধা ও নিকটবর্তী হওয়ায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করবে পুলিশ। বিস্তারিত পরে জানা যাবে বলে জানান তিনি।

আইএসপিআর বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজের মাধ্যমে জানান ,বান্দরবান জেলার রুমা উপজেলার দূর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত এসময় তিনটি আগ্নেয়াস্ত্র,বিপুল পরিমাণ গোলাবারুদ,ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের তথ্যমতে, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ম্যানেজার অপহরণ, রুমায় মসজিদে ও থানচি বাজারে হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুটের ঘটনায় পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) রাষ্ট্রবিরোধী কর্মকান্ড বন্ধে সাড়াশি অভিযানে চালাচ্ছে সেনাবাহিনী, র‍‍্যাব, আর্মড পুলিশ’সহ যৌথ বাহিনী।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!