নিজস্ব প্রতিবেদক
১ মে ২০২২, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৬৩ জন

খাগড়াছড়ি রিজিয়ন ও সেপকস এর ত্রাণ ও বস্ত্র বিতরণ

Copy Link

আজ রবিবার (১ মে/২০২২) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলাধীন বেতছড়ি সরকারী প্রাথমিক বিদ্যায় মাঠে ঈদ-উল-ফিতর উপলক্ষে দীঘিনালা জোনের আয়োজনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাগড়াছড়ি রিজিয়ন ও সেপকস এর পক্ষ থেকে ত্রাণ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি রিজিয়ন এবং সেনা পরিবার কল্যাণ সংস্থা (সেপকস) যৌথ উদ্যোগে এ পর্যন্ত সর্বমোট ৬০০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নতুন পোষাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং খাগড়াছড়ি রিজিয়নের সেনা পরিবার কল্যাণ সংস্থা (সেপকস) সহ-সভাপতি রাবেয়া জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে।এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং সাধারণ অসহায় মানুষের পাশে আছি। এদেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোন স্থান নাই।আমরা এ পার্বত্য অঞ্চলের সকলের সম্প্রদায়ের মানুষের সাথে ছিলাম, আছি এবং থাকবো। ধর্ম যার যার উৎসব সবার, তাই ঈদে সকল ধর্মের লোকের মাঝে সেনাবাহিনীর প্রাপ্ত রেশন ও বরাদ্দ থেকে বাচিয়ে অসহায় ও দরিদ্রদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। আমরা এই ঈদেও সকলের সাথে আনন্দ এবং উৎসব ভাগাভাগি করে কাটিয়ে দিতে চাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভালো কাজের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করছি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ী-বাঙ্গালী নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর।আমরা সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

মেরুং ইউনিয়ন পরিষদের মেম্বার ঘনশ্যাম ত্রিপুরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সবসময় যেকোন ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে আছে তাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।
আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মোঃ জাহিদ হাসান, দীঘিনালা জোন কমান্ডার লেঃ কর্ণেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী এবং উনার সহধর্মিণী রেহনুমা মুনজুর প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!