নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৯ জন

বান্দরবানে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে ভ্রমণে এসে হোটেল থেকে পর্যটকের ৪ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে।এনিয়ে ভুক্তভুগী পর্যটক মো. শাহাদাত ভুইয়া বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বিষয়টি জানাজানি হয় হলে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভুক্তভুগী পর্যটক মো. শাহাদাত ভুঁইয়া (২৭) কুমিল্লা চাদিনা মহারং এলাকার মো. শাহাজান ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি বিকালে বান্দরবান পৌরসভার কানাপড়া হোটেল ক্লাউডি ইনে রুম নেয় পর্যটক মো. শাহাদাত ভুইয়া ও তার স্ত্রী। পরদিন ১৫ জানুয়ারি জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে হোটেলে ফেরত আসেন তারা। সেখানে তার স্থানীয় দুই জন বন্ধু সাক্ষাৎ করতে আসেন। বন্ধুরা চলে গেলে ঘুমিয়ে যান তারা। পরে রাত তিনটার দিকে হঠাৎ মশার উপদ্রবে ঘুম ভেঙ্গে গেলে বুঝতে পারেন তাদের একটি আইফোন সিক্সটিন প্রো মেক্স, একটি রেডমি ৯ প্রো, আইটেল এস টুয়ান্টি প্লাস, একটি লেনোভো এল১৪ ল্যাফটপ ও একটি ডাইমন্টের এনগেইজমেন্ট রিং চুরি হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।

মো. শাহাদাত ভুইয়া বলেন, বিষয়টি হোটেল কতৃপক্ষকে জানালে তারা হোটেলটির তিন দিকের সিসিটিভি ফুটেজ দেখালেও যেদিকে চুরির ঘটনা ঘটেছে সে দিকের ফুটেজ দেখাতে পারেনি। এনিয়ে হোটেল কতৃপক্ষ কোনরুপ দায় ভার না নেওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।হোটেলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

হোটেল ক্লাউডি ইন এর অংশিদার মাহাবুল আলম মাহি বলেন, চুরির ঘটনায় রাত তিন টার দিকে তাকে ম্যানেজারের ফোন থেকে কল করে জানালে তিনি ভুক্তভোগী কে আইনি পদক্ষেপ গ্রহন করতে সহায়তা করেন। হোটেল পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তর ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন নেয়া হয়েছে কিনা তা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পেরে বলেন তার জানা নেই। এসব বিষয়ে তার অন্য অংশিদার জানেন বলে জানান তিনি।

বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ওবাইদুল আলম রেশাদ বলেন, এই সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুন→ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আদিলুর রহমান খানের

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!