নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩০৮ জন

বান্দরবানে শুরু হয়েছে আন্তঃউপজেলা ‘রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫

Copy Link

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”— এই অনুপ্রেরণামূলক মূলমন্ত্রকে ধারণ করে পাহাড়ি জনপদে শুরু হয়েছে সেনা রিজিয়ন ফুটবল টুর্নামেন্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবানের নীল পাহাড়,সবুজ প্রান্তর আর নদীর কোল ঘেঁষে শুরু হয়েছে আন্তঃউপজেলা ভিত্তিক ‘রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’।

খেলাধুলা কেবল বিনোদন নয়—এটি সুস্থ শরীর,শৃঙ্খলাবোধ,দলগত চেতনা ও নেতৃত্বগুণ গড়ে তোলার শক্তিশালী মাধ্যম। বান্দরবান সেনা রিজিয়ন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের বিকাশেও বিশেষ ভূমিকা রেখে আসছে। এবারের এই ফুটবল টুর্নামেন্ট তারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আজ সোমবার( ১১ আগস্ট)রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জনাব মেহেদী হাসান কাউসার,উপজেলা নির্বাহী অফিসার, রোয়াংছড়ি উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. সাকের আহমেদ, অফিসার ইনচার্জ, রোয়াংছড়ি থানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম. এম.ইয়াসিন আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দুর্গম পাড়া থেকে আগত খেলোয়াড়,ক্রীড়াপ্রেমী দর্শক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে, জেলা প্রশাসন ও সম্মিলিত ক্রীড়া পরিষদের সহযোগিতায় শুরু হওয়া এই প্রতিযোগিতা বান্দরবানের সাতটি উপজেলায় অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত খেলাগুলো থেকে সেরা খেলোয়াড়দের নিয়ে উপজেলা ভিত্তিক দল গঠন করা হবে এবং পরবর্তীতে তারা জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা আমাদের শরীরকে যেমন সুস্থ রাখে, তেমনি মনের ভেতরেও শৃঙ্খলা, ধৈর্য, পরিশ্রম ও সহমর্মিতা তৈরি করে। আজকের এই রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরির ক্ষেত্র,এটি একতা ও ভ্রাতৃত্ববোধ জাগানোর একটি মঞ্চ। আমরা চাই, বান্দরবানের প্রতিটি গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসুক, যারা একদিন দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলবে এবং বাংলাদেশের পতাকাকে গর্বের সাথে উড়িয়ে দেবে। সেনাবাহিনী সর্বদা শিক্ষা, ক্রীড়া ও সমাজ উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি, খেলাধুলা হবে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের অন্যতম শক্তিশালী হাতিয়ার।”

মেজর ইয়াসিন আজিজের অবদানে,দুর্গম পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে বাড়ছে খেলাধুলা প্রতি আগ্রহ।

রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এম.এম. ইয়াসিন আজিজ ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনন্য ভূমিকা রেখে চলেছেন।তার উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে পূর্বে ও স্থানীয় পর্যায়ে সফলভাবে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।যা এলাকায় ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করেছে।তিনি দুর্গম পাড়াগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি এবং উপজেলা থেকে জেলা পর্যায়ে খেলাধুলার ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রচেষ্টায় ক্রীড়ার মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে সম্পর্ক,সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়েছে।

আয়োজকদের মতে,বান্দরবানে ফুটবলের মানোন্নয়ন,প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি,এবং তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের মাধ্যমে জীবন গঠনের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ি এলাকার ক্রীড়াঙ্গনকে নতুন প্রাণ দেবে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে মালিকবিহীন ১৫ বার্মিজ গরু জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Organizing a Community Boomerang Throwing Event u Fortuny: Recenze online kasina

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

Mobil Qumar Təcrübəsi Mostbet Azərbaycan: Bir Rəylə

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

১০

Chainluck casino login — complete guide

১১

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১২

Maximizing Your Winnings with Mostbet Promo Codes

১৩

Jak Gransino zlepšuje strategie zákaznické zkušenosti

১৪

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১৫

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১৬

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৭

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৮

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৯

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

২০
error: Content is protected !!