Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

হযরত ফাতিমা(রাঃ)বালিকা ফাজিল(ডিগ্রি)মাদ্রাসার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : March 27, 2022
Link Copied!

কক্সবাজার,চকোরিয়া উপজেলাস্থ বিএমচর ইউনিয়ন বেতুয়াবাজার হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানান কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

শনিবার (২৬মার্চ) আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের সম্মানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ কবির আহমদের সভাপতিত্বে মাদরাসা মাঠে শিক্ষার্থীদের ক্রীড়া ও মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাফর আলমসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষার্থীরা।