নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২ জন

ফেইসবুক পোষ্টকে কেন্দ্র করে বান্দরবান মাছ বাজারে সংঘর্ষ,আহত ৮

Copy Link

মোহাম্মদ আজিজ উল্লাহঃফেইসবুক পোষ্টকে কেন্দ্র করে বান্দরবান মাছ বাজারে মাছ ব‍্যবসায়ীদের দু পক্ষের মধ‍্যে সংঘর্ষ হয়েছে।এতে বান্দরবান মাছ বাজার ব‍্যবসায়ী সমিতির সেক্রেটারি সহ ৮ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।সূত্রে জানা যায়, গতকাল ও ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেইজবুকে বান্দরবাসী ফেইজে “চিংড়ী মাছে জেল মিশ্রণ “সংক্রান্ত ২ টি পোষ্ট আপলোড করা হয়।মাছ ব‍্যবসায়ী শুক্কুর কে এতে সন্দেহ করা হলে শুক্কুর এতে অস্বীকার এবং চ‍্যালেঞ্জ করে।এভাবে কথা কাটাকাটি করার এক পর্যায়ে মাছ ব‍্যবসায়ী দুলাল ও শুক্কুরের মধ‍্যে হাতাহাতি হয়।পরবর্তীতে দুলাল ও শুক্কুরের লোকজন এর মধ‍্যে সংঘর্ষ শুরু হয়।মাছ ব‍্যবসায়ী সমিতির সেক্রেটারি সংঘর্ষ থামাতে গিয়ে তিনিও আহত হন।এক পর্যায়ে সদর থানার এস আই মিঠুন সঙ্গীয় ফোর্স নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। পুলিশ আহত মাছ ব‍্যবসায়ী শুক্কুর, আফসার,বাপ্পি,দুলাল,সিরাজ,আমিন, রুবেল কে চিকিৎসার জন‍্য সদর হাসপাতালে যাবার পরামর্শ দিলে তারা হাসপাতালে যান এবং দুপক্ষের যদি কোন অভিযোগ থাকে,তাহলে চিকিৎসা শেষে থানায় এসে অভিযোগ করার পরামর্শ দেন।হাসপাতাল সূত্রে জানা যায়,আহতদের মধ‍্যে আফসার ও শুক্কুরের অবস্থা কিছুটা গুরতর,তবে সকলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হবে।

এ ব‍্যপারে বান্দরবান সদর থানার অফিসার ইনসার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,মাছ বাজারে ব‍্যবসায়ীদের মধ‍্যে সংঘর্ষের খবর শোনে পুলিশ পাঠানো হয়েছে।এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনী ব‍্যবস্থা নেয়া হবে।

মাছ বাজার ব‍্যবসায়ী সমিতির সেক্রেটারি রফিক জানান,মাছ বাজারে সকালে কয়েকজন ব‍্যবসায়ী হাতাহাতি করতে দেখলে আমি তাদের থামাতে গেলে আমার ঠোোঁট ফেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়।আমি চিকিৎসার জন‍্য ডাক্তারের কাছে চলে যাই।তিনি আরও জানান,ব‍্যবসায়ীদের যেকোন ঝামেলা হলে এটি সমিতির অফিসে সমাধান করা হয়।কিন্তু এরা উশৃঙ্খল এরা সমিতিকে মানতে নারাজ মনে হলো।

উল্লেখ্য,বান্দরবান মাছ বাজারে চিংড়ি মাছের ভেতর জেল ঢুকিয়ে বিক্রি করার অভিযোগ আছে। গত ১৩ সেপ্টেম্বর ২১ তারিখ চিংড়ি মাছে জেল পাওয়ার অপরাধ মোঃ ইমরান (২৯),পিতাঃ এনামুল হক কে ভ্রাম‍্যমান আদালত বিশ হাজার টাকা জরিমানা করে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!