নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০১৯, ৮:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৭ জন

লালমনিরহাটে লবনের গুজব ঠেকাতে প্রশাসনের মাইকিং

Copy Link

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গুজব ঠেকাতে ইউএনও ও ওসির  মাইকিং।  গুজবে কান দিবেন না,  দেশে লবণের পযাপ্ত মজুদ রয়েছে,আপনারা ধর্যচ্যুত হবেন না, কেউ বেশী দামে লবণ বিক্রি করবেন না- লবণের গুজব ঠেকাতে এভাবেই মাইক হাতে মাঠে নেমেছেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। তার সঙ্গে ছিলেন  আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামও। একবার ইউএনওর হাতে মাইক আরেকবার ওসির হাতে মাইক।

অবশেষে মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরবাজারে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় আলোচিত লবণ। সন্ধ্যার দিকে  লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ  সংলগ্ন এলাকায় ও পরে বুড়িরবাজার জনবহুল এলাকায় প্রশাসনের উপস্থিতিতে লবণ বিক্রি কার্যক্রম চালানো হয়।

এদিকে মঙ্গলবার দিনভর লবণের কৃত্রিম সংকট চলছে,লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন গুজবে লালমনিরহাট জেলাসহ সর্বত্রই সাধারন মানুষ লবণ কিনতে স্থানীয় দোকানগুলোতে হিড়িক পড়ে। আবার অনেক অসাধু ব্যবসায়ী এ সু্যােগ কাজে লাগিয়ে সরকার নির্ধারিত অধিক মূল্যে লবণ বিক্রি করেন। অধিকমূল্যে লবণ বিক্রি করা হচ্ছে এমন সংবাদে ছুটে যান ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় ওসি সাইফুল ইসলাম হ্যান্ড মাইক হাতে নিয়ে বাজারগুলো প্রচারনা চালাতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই বুড়িরবাজারের পরিস্থিতি শান্ত হলেও বিভিন্ন জায়গা থেকে লবণ নিয়ে আতংক চলতেই থাকে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরকারের পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। লবণ নিয়ে সেফ এটি একটি গুজব। তিনি আরো বলেন, এধরনের গুজব একটি ফৌজদারী অপরাধ। তাই কাউকে গুজব না ছড়াতে সতর্ক করা হচ্ছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, এধরনের গুজবে কাউকে কান না দেয়ার পরামর্শ দিয়ে মাইকিং করা হয়েছে। এরপরেও যদি কেউ গুজব ছড়ায় বা বেশী দামে লবণ বিক্রি করেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম আলোর ভিড়ে তুমি এক অকৃত্রিম মানুষের প্রতি

১

বান্দরবান প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন এন এ জাকির

২

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বান্দরবানের নতুন ডিসি

৩

রাঙ্গামাটিতে মাহফিলের প্রধান বক্তার বয়ানে মুগ্ধ সনাতন ধর্মাবলম্বীরাও

৪

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বান্দরবান জেলা পরিষদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

৬

হেডম্যান-কারবারীরাও সরকারের অংশ: অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান

৭

মানবিক কর্মকাণ্ডের জন্যে গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড পেল হিল সার্ভিস রাঙামাটি

৮

দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ৩৮ বিজিবি: লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত

৯

বন্ধ হলো সাজেক ভ্যালি পর্যটক কেন্দ্র

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির পৃথ অভিযানে দুই লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

১১

নাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

১২

রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্যে সড়ক অবরোধের ডাক

১৩

চাঁদা দাবির অভিযোগে এবার বন্ধ বান্দরবান-থানচি রুটের যাত্রীবাহী জিপ চলাচল

১৪

চাঁদা দাবির অভিযোগে এখনো বন্ধ বান্দরবান-থানচি রুটের বাস চলাচল

১৫

নাইক্ষ্যংছড়িতে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

৫ম দফায় বিনামূল্যে চক্ষু অপারেশন শেষে বান্দরবানে ফিরলেন ৮০ রোগী

১৭

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এমপি মাধবী মার্মা

১৮

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী

১৯

শান্তির বার্তা ছড়াতে পাহাড়ে চলছে ফানুস তৈরির উৎসব

২০
error: Content is protected !!