Mahabub Hassan Khan
৩০ অক্টোবর ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫৫৮ জন

লামায় বিশ্বনবী মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

বান্দরবান: ফ্রান্সে বিশ্বনবী হরযত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে লামা বাজার সহ উপজেলার কমপক্ষে ১৫টি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সকল তোহীদি জনতা সমাবেত হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি লামা পৌর বাস টার্মিনাল মাঠে গিয়ে মিলিত হয়।

জুমার নামাজের পর লামা উপজেলা সকল তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত এই মিছিল ও সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মুসল্লিরা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

পরে লামা পৌর বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মোঃ ইব্রাহিম, লামা কোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আজিজুল হক। সমাপনী মোনাজাত ও বক্তব্য রাখেন লামা ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা খলিলুর রহমান।

এদিকে এই বিষয়টি নিয়ে লামা উপজেলার ৭টি ইউনিয়নের কমপক্ষে আরো ১৪টি স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১০

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১১

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১২

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৩

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৪

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

থানচিতে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

১৬

কালের ক্যানভাসে বিশ্বাসের দোলাচল

১৭

বন লুটছে বন বিভাগ!

১৮

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ

১৯

থানচিতে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০
error: Content is protected !!