নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২০, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৪৪ জন

ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে শিশু শিল্পী নিহত

Copy Link

কক্সবাজার: ঈদগড় থেকে ফিরে: কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায়। সশস্ত্র ডাকাতের গুলিতে বাবার সামনেই এইচ এস সি পড়ূয়া শিক্ষার্থী ও উদীয়মান কন্ঠ শিল্পী খুন হয়েছে। গতকাল সামাজিক অনুষ্ঠানে গান গেয়ে,আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিল্পী জনি দে রাজ (১৯) রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরপাড়ার (শিয়াপাড়া) এলাকার তপন দের ছেলে। জনি ঈদগাঁও কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীও ছিল।সে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করে মানুষের মনে এক উচ্চ শিখরে স্হান করে নিয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাত দলের কবলে পড়লে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তিও হয়। ডাকাত দল তাকে তুলে নেয়ার চেষ্টা চালালে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদলের একজন জনির মাথার ডানপাশে গুলি করে।হাসাপাতালে নেয়ার পর ঈদগার এক আবাসিক হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এতে ঐ সি এন জিতে থাকা জনির পিতা সহ আরো কয়েকজন আহত হন।উল্লেখ্য যে সড়কটি দিয়ে পার্বত্য এলাকা নাইক্ষংছড়ি, রামু ও কক্সবাজার সদরের তিন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের লোকজনকে চলাচল করে থাকেন।

ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় জনি দে কে পরিবহনকারী সি এন জি পৌঁছামাত্র ১০-১৫ জনের সশস্ত্র ডাকাত দল তাদের গতিরোধ করে। তারা জনি রাজকে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি করে জনি।

ঘটনাস্থলের অদূরে কিছু প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিবিদ্ধ জনি রাজকে হাসপাতালে আনার সময় পুরো পথেই রক্ত ঝরেছে। এ সময় সঙ্গে থাকা তার বাবা গাড়িতেই অজ্ঞান হয়ে পড়েন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হালিম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার জেলার পুরো পুলিশ টিমই নতুন। ঈদগাঁও তদন্ত কেন্দ্রে আসা সকল পুলিশ সদস্য এখানকার জন্য নতুন। সবখানে চিনে উঠতে বেগ পেতে হচ্ছে।

তিনি জানান,ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি এলাকাটিতে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত পুলিশ পাহারা থাকত জানতে পেরে সেভাবেই পুলিশ টহল চালু রয়েছে। তবে, সাড়ে ৭টার দিকে পুলিশ টহল শুরুর আগে সিএনজি পেয়ে দুর্বৃত্তরা অ্যাটাক করেছে বলে জানান তিনি।

তদন্ত ওসি মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!