Mahabub Hassan Khan
১৯ নভেম্বর ২০১৯, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮১৫ জন

লবণের মূল্যবৃদ্ধি গুজবে বিভ্রান্ত না হতে  শিল্প মন্ত্রণালয় আহ্বান

বর্তমানে দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে সরকার জানিয়েছে, পণ্যটি নিয়ে সম্প্রতি একটি অসাধু চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা করছে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাফ হাসান বলেন, ‘দেশে লবণের কোনো ঘাটতি নেই। বর্তমানে দেশে চাহিদার চেয়ে অনেক বেশি লবণ মজুত রয়েছে। লবণের সংকট রয়েছে বলে অনলাইন মিডিয়ায় একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি লবণ মজুত রয়েছে
তিনি উল্লেখ করেন,দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি লবণ মজুত রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে লবণ মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড ১৮.২৪ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়েছে।

বিসিক চেয়ারম্যান আরও জানান, লবণ চাষিদের অক্লান্ত পরিশ্রম ও সরকারের সার্বিক সহায়তার ফলে লবণ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।

লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বিসিকের প্রধান কার্যালয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম (০২-৯৫৭৩৫০৫, ০১৭১৫-২২৩৯৪৯) খোলা হয়েছে।

এদিকে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে ৬.৫ লাখ মেট্রিক টনের বেশি লবণের মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪.৫ লাখ মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২.৪৫ লাখ মেট্রিক টন লবণ মজুত রয়েছে। চলতি মাস থেকে লবণের উৎপাদন মৌসুম শুরু হয়েছে। ইতিমধ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে।
সারাদেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রয়েছে বলেও জানিয়েছে সরকার।

শিল্প মন্ত্রণালয় আরও জানায়, দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদাকম-বেশি ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুত আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোনো ধরনের ঘাটতি বা সংকট হবার প্রশ্নই ওঠে না।

সরকার বলছে, একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে এমন গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১১

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১২

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৩

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৪

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৫

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৬

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৭

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৮

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৯

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
error: Content is protected !!