বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বত্য অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য উন্নত, আধুনিক ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

২৬ শে আগষ্ট রাঙ্গামাটিতে এক রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হন। অনেক ক্ষেত্রে জরুরি চিকিৎসার জন্য তাদের জেলা শহর কিংবা চট্টগ্রামে যেতে হয়। ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। জনগণের স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত এবং চিকিৎসাক্ষেত্রে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিধার্থে প্রতিটি উপজেলায় ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করা প্রয়োজন।

সারজিস আলম আরও বলেন, এসব হাসপাতালে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে পার্বত্য এলাকার মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকটাই দূর করা সম্ভব হবে।

আরো পড়ুন→এক মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রামের সব উপজেলায় এনসিপির কমিটি গঠনের ঘোষণা সরজিস আলমের