নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ পেশাগত মর্যাদা রক্ষা ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেইটের সামনে নাইক্ষ্যংছড়ি উপজেলা ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসার ডা. রঞ্জন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ফারিয়ার কার্যকরী কমিটির সভাপতি নুরুল আক্তার, সাধারণ সম্পাদক জামাল মোড়ল, সাংগঠনিক সম্পাদক মুরাদুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ নুরুল হাকিম, প্রচার সম্পাদক মো. শফিউল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা।
বক্তারা বলেন, চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত ঔষুধ প্রতিনিধিরা প্রতিনিয়ত নানা ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঝুঁ'কির মুখোমুখি হচ্ছেন। তারা পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং অযৌক্তিক হ'য়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আরো পড়ুন→বান্দরবানে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে স্থানীয়দের হতে যুবক আটক, পুলিশে সোপর্দ