নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি বিজিবির ধারাবাহিক পৃথক দুই অভিযানে সাড়ে ১৯ লক্ষ টাকা মূল্যের বার্মিজ গরু ও সুপারি জব্দ করেছে।

বুধবার ( ১৯ মার্চ) ১১ ব্যাটলিয়ান বিজিবির নিয়মিত টহল দল ও ফুলতলি বিওপির জোয়ানরা এসব গরু ও সুপারি জব্দ করতে সক্ষম হন।

[caption id="attachment_26425" align="aligncenter" width="344"] সীমান্তে বিজিবির অভিযানে জব্দকৃত ৯টি গরু।[/caption]

বিজিবি সূত্র আরো জানায়, ১১ বিজিবি অধিনস্থ ফুলতলী বিওপির জোয়ানরা সীমন্তের রোহিঙ্গা টেলা  নামক স্থান থেকে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনায় ও বিজিবির সহকারী পরিচালক মোঃ  আল-আমিন হোসেন এর নেতৃত্বে ৯ টি গরু এবং ব্যাটলিয়নের টহল দল কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া থেকে ৬ লক্ষ টাকার বার্মিজ সুপারি জব্দ করেন। গরু ও সুপারির মোট সিজার মূল্য সাড়ে ১৯ লাক্ষ টাকা।

এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তিনি এ অভিযান চলমান আছে থাকবে বলে জানান সাংবাদিকদের।

উল্লেখ্য, জব্দকৃত মালিকবিহীন বার্মিজ গরু ও বার্মিজ সুফারি সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমস এর মাধ্যমে নিলাম দেয়া হবে আজ কালের মধ্যে।

আরো পড়ুন→থানচিতে নতুন ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন