নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো: মাজহারুল ইসলাম চৌধুরী।

সোমবার (২৮ অক্টোবর ) সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু'র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করায় নতুন ইউএনও’কে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।

নতুন ইউএনও মাজহারুল ইসলাম ইতোপূর্বে বান্দরবান আলীকদম উপজেলাসহ বিভিন্ন উপজেলার সহকারি কমিশনার (ভুমি) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।

(আরো পড়ুন)

বান্দরবান প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ।

https://paharkantho.com/news/23662