
২০১৪ সালের ১ জুলাই বান্দরবান সদর উপজেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী পদে যোগদান করেন আমানুর রহমান। সে থেকে এখনও একই পদে একই চেয়ারে বসে আছেন আমানুর রহমান।
এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ উপ–সহকারী প্রকৌশলী এবং জেলা পরিষদে উপ–সহকারী প্রকৌশলী পদে দায়িত্ব পালন করেন।
এই ব্যাপারে জানতে চাইলে আমানুর রহমান স্বীকার করেন যে তিনি গত ২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন, তবে কখনও তাকে কোনো দুর্গম উপজেলায় যেতে হয়নি।
সরকারি চাকরিবিধি অনুযায়ী কোনো কর্মচারী এক পদে এক স্টেশনে ৩ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারেন না। তবে বিএনপি, আওয়ামী লীগ ও দুইটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে ২০ বছর ধরে আমানুর রহমান বান্দরবান জেলা সদরে দোর্দণ্ড প্রতাপে টিকে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ঠিকাদার জানান, “টানা ২০ বছর জেলা সদরের বিভিন্ন পদে দায়িত্ব পালনের সুবাদে শাহাজান মিয়া (মিয়া কন্ট্রাক্টর), মোঃ ইউনুস, মোহাম্মদ আলী, মোঃ আজিজসহ কয়েকজন ঠিকাদারের সাথে তার সখ্যতা গড়ে উঠে। ইজিপি টেন্ডার পূরণের মাধ্যমে তাদের বিভিন্ন প্রকল্পের কাজ পাইয়ে দিতে সাহায্য করেন আমানুর রহমান।”
বান্দরবান এলজিইডি অফিসের একটি সুত্র জানায়, সরকারি কর্মচারি হয়েও নিজের দপ্তরের ইজিপি টেন্ডারিং এর তথ্য ফাঁস এবং পছন্দের ঠিকাদারদের অনলাইনে ইজিপি ফরম পূরণের বিষয়ে এলজিইডির উর্ধতন কর্মকর্তারা জানলেও আমান সমর্থিত ঠিকাদার সিন্ডিকেটের ভয়ে তারা মুখ খোলার সাহস পাচ্ছে না।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬