
মহান মে দিবস উপলক্ষে অভিযাত্রী পত্রিকার উদ্যোগে 'শ্রমিকদের অধিকার রক্ষায় আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা ৩ মে রবিবার চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়।
এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিমের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কর্মী এবং ৯নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউসুফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ার(জনি) বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর আইন সম্পাদক সাব্বির আহমেদ উসমানী।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট জোবায়ের মাহমুদ,আয়কর আইনজীবী মো:ইয়াসিন ভূইঁয়া,আয়কর আইনজীবী,মো: সরোয়ার আলম। গান পরিবেশ করেন নজরুল সংগীত শিল্পী বৈশাখী দাস,আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দি, অরুন্ধতী রায় চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী মোহাম্মদ ফারুক,শাহরাস্তি সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবির, খোলাবয়ানের সৈয়দ নাদিমুল আহসান, অধ্যাপক অর্পণা বিশ্বাস,শিল্পী অর্পণা চৌধুরী,সাংবাদিক রোকন উদ্দিন, মীর বারাকাত হোসাইন,আব্দল্লাহ মনতাসির রিয়াদ,সহ আরো অনেকে।
আরো পড়ুন→থানচিতে কাজুবাদাম সংগ্রহ শুরু, ভালো ফলনের আশা কৃষকদের
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৭-২০২৬