
নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানের রোয়াংছড়ি সাব জোনের আওতাধীন এলাকায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে দু:স্থ ও অসহায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র ও ১০০০ কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার(১০ জানুয়ারি)বান্দরবানের রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন আজিজের নেতৃত্বে অসহায় গরীব ও দুস্থদের মাঝে এই সকল শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
[caption id="attachment_25314" align="alignnone" width="333"]
রোয়াংছড়ি সাবজোনের উদ্যোগে দু:স্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ছবি ।[/caption]
রোয়াংছড়ি সাব জোনের আওতাধীন আন্তা পাড়া বাঘমারা,লংলাই, এবং রোয়াংছড়ি আর্মি ক্যাম্প এলাকায়, স্থানীয় মানুষের মাঝে ১০০০ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবছরও সেনাবাহিনী এই ধরনের কার্যক্রম অব্যহত রেখেছে,বিগত বছর গুলোতে এইসমস্ত জায়গায় শীত বস্ত্র বিতরণ করে সেনাবাহিনী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে,রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন আজিজ বলেন,পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী পাহাড়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি পার্বত্য এলাকায় বসবাসরত গরীব অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন সেবা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরো পড়ুন>>>নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্রের লেনদেনের সময় পুলিশের অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬