বান্দরবান অপহরণের ১১ ঘন্টা পর জেএসএস নেতা পুশৈ থোয়াই মার্মার লাশ উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল রাত ৯ টায় সদর উপজেলার কুহালং ইউপির চেমীডুলু পাড়ার নিজ বাড়ী হতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা তাকে আপহরণ করে।
আজ ১৩ ডিসেম্বর সোমবার সকালে বান্দরবান সেনা জোনের একটি সেনা টহল দল রাজভিলা ইউনিয়নের আমতলী পাড়া ও গলাচিপা পাড়ার মধ্যবর্তী একটি জায়গায় স্থানীয় লোকজনের সহায়তায় লাশটির সন্ধান পায়।পরবর্তীতে তার পরিবারের লোকজনের কাছ থেকে নিশ্চিত হয়ে পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল আমিন বলেন,লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,কে বা করা এই ঘটনায় জুড়িত এখনও জানা যায়নি।এই ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সেনাবাহিনী ও পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।