লালমনিরহাটলালমনিরহাট জেলার  আদিতমারী উপজেলায় বুড়িরবাজার এলাকায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে নানাকে মারধর করে নাতি এই ঘটনায় রিপন হাসান লিজু (১৮) নামে ঘাটক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) রাতে বুড়িরবাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। ঘাতক রিপন হাসান লিজু (১৮) উপজেলায় বুড়িরবাজার এলাকার নুর হকের ছেলে এবং রফিকুল ইসলামের(৪০) বড় ভাইয়ের মেয়ের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার বুড়ির বাজারের রফিকুল ইসলামের ছেলে নোমান হাসান (১২) তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাটমিন্টন খেলছিল। এ সময় ওই গ্রামের নুর হকের ছেলে রিপন হাসান লিজু (১৮) নোমানের শরীরে বাইসাইকেল তুলে দেয়। এতে আঘাত পেয়ে নোমান ঘটনাস্থলেই বসে কান্না করছিল।

বিষয়টি নোমানের বাবা রফিকুল ইসলাম জানতে পেয়ে ছেলেকে নিয়ে আঘাতকারী লিজুর বাবার কাছে তাদের দোকানে গিয়ে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ দিয়ে ছেলের সামনে রফিকুল ইসলামকে (৪০)  মারধর করেন রিপন হাসান লিজু। স্থানীয়রা আহত রফিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক রিপন হাসান লিজুকে গ্রেফতার করা হয়েছে।