রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় এই কথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি।
এসময় তিনি পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ওয়ার্টার এম্বুলেন্স সহ মোট ছাব্বিশটি উপজেলায় অ্যামবুলেন্স বরাদ্ধ দেয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।
এছাড়াও শিক্ষা ও বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান। তিনি আরো বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য আন্তরিক। পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়ন করা গেলে পাহাড়ের সম্প্রতি আরো বেশি বৃদ্ধি পাবে। তিনি কাপ্তাই লেকে বর্জ্য ব্যবস্থপনা উন্নয়ন করে পর্যটন খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহন করা হবে বলে জানান।
বুধবার (২৫ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম, প্রশাসনিক সমন্বয় এবং জনসেবামূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।