পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত পরিষদের উদ্যোগে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় আজিমুশান মিলাদ মাহফিল। আগামী ২৯ নভেম্বর (রোববার) বাদে আছর স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, চট্টগ্রামের আরবি প্রভাষক এবং তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদ, খিলগাঁও, ঢাকার সম্মানিত খতিব শায়খ মুহাম্মদ জয়নুল আবেদিন আল-ক্বাদেরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা জসীম উদ্দীন নূরী।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার বরুড়া ইমাম হোসাইন (রা.) জামে মসজিদের খতিব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ রিয়াদ জালালী আশেকী। এছাড়া স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ তানজিলুর রহমান এবং সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ ইউনুস বক্তব্য রাখবেন।

মাহফিল সঞ্চালনা করবেন হযরত ওয়ায়েস ক্বরণী (রা.) সুন্নিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন ক্বাদেরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন বেঙ্গুরা সিনিয়র আলিম মাদ্রাসা, বোয়ালখালীর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও স্বর্ণটিলা জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নুরুল আলম আল ক্বাদেরী।

আয়োজকরা মাহফিলের সার্বিক সফলতা কামনায় ধর্মপ্রাণ মুসল্লি ও প্রিয় আশেকানে মুস্তাফাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন।