বান্দরবান সদর উপজেলার ৬ নম্বর জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৩০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিংয়ের অবর্তমানে জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব চনু মং। এ সময় তিনি বৌদ্ধ বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় কঠিন চীবর দানের ধর্মীয় তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে হেডম্যান মংপু মার্মা,জামছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অংচমং মারমা,নোয়াপতং ইউনিয়নের সাবেক সভাপতি চিত্রমোহন চাকমা,জামছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মংথুইচিং মারমা, কারবারি পুথোয়াই অং, প্যানেল চেয়ারম্যান সেম্প্রু মার্মাসহ বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ,ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের জনগণ উপস্থিত ছিলেন।

বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস মাম্যাচিংয়ের অবর্তমানে জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব চনু মং। এ সময় তিনি বৌদ্ধ বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুরা দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় কঠিন চীবর দানের ধর্মীয় তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে হেডম্যান মংপু মার্মা,জামছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অংচমং মারমা,নোয়াপতং ইউনিয়নের সাবেক সভাপতি চিত্রমোহন চাকমা,জামছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মংথুইচিং মারমা, কারবারি পুথোয়াই অং, প্যানেল চেয়ারম্যান সেম্প্রু মার্মাসহ বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ,ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের জনগণ উপস্থিত ছিলেন।

বাঘমারা হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।