ন্যাশনাল রোবোটিক্স কম্পিটিশনের লাইন ফলোয়িং রোবট (এলএফআর) বিভাগে অংশগ্রহণ ও রোবট তৈরির জন্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘দ্য ভিকটিম রোবো’ টিমকে আর্থিক সহায়তা প্রদান করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (১৮ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে শিক্ষা বিভাগের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য সায়রা চন্দ্রা।

এ সহায়তার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও রোবট তৈরির কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে।

প্রযুক্তি ও উদ্ভাবনী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।