বান্দরবান: জেলা সদরে বাজারে এক মানসিক প্রতিবন্ধী (পাগল) নারীকে ধর্ষণের অভিযোগে জামাল হোসেন (২৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানী'রা। আটককৃতর বাড়ি পটুয়াখালীর দশমিনায়। সে শহরের ওয়াপদা ব্রিজ এলাকায় থাকে।

সোমবার (৫ অক্টোবর) রাতে শহরের বাজার মসজিদ এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ভোর রাতে বান্দরবান সদরের বাজার এলাকার মসজিদ মার্কেটের গলিতে এক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করে জামাল হোসেন নামের এক যুবক। এরপরে বাজারের সিসিটিভি ফুটেজে ভারসাম্যহীন নারীকে ধর্ষণ এর ভিডিও সনাক্ত হলে বাজারের ব্যবসায়ী ও স্থানীরা জামাল হোসেনকে  আটক করে গণপিটুনি দিয়ে পুুুুলিশে সোপর্দ করে।

এদিকে বান্দরবানে ভারসাম্যহীন নারীকে ধর্ষন এর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীকে যথাযথ শাস্তি প্রদানের দাবি ওঠেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়রা অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। জামাল হোসেনের বিরুদ্ধে সদর থানায় পুলিশ বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।