বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩১৬ জন নিহত ও আহত হয়েছেন ৪৯০ জন। এর মধ্যে ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নত্তোর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,“বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে।”