মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কর্মশালায় অংশগ্রহণ শেষে সনদ অর্জন করেছেন সাংবাদিক এম এইচ সোহেল।
‘গবেষণা, শিক্ষা ও ব্যবসায় যুক্তরাষ্ট্রের উদ্ভাবন অন্বেষণে প্রয়োগিক কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক এ কর্মশালায় অংশ নেন অভিযাত্রী পত্রিকার সম্পাদক, মানবাধিকারকর্মী, লেখক ও কনটেন্ট নির্মাতা এম এইচ সোহেল।
কর্মশালা শেষে তাঁর হাতে সনদ তুলে দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসের ভিজিটিং অধ্যাপক ড. শাহাদাত হোসেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, শিক্ষা ও ব্যবসায় যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী উদ্যোগ এবং এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে এসব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করেন এম এইচ সোহেল।