শোক সংবাদ:-
সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মায়ের পরলোকগম
সাংবাদিক ও সমাজকর্মী উজ্জল তঞ্চঙ্গ্যার মমতাময়ী মা কাঞ্চন মালা তঞ্চঙ্গ্যা (৬৮) আর নেই। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ভোর ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করে পরলোকগমন করেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন,আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরিবার ও স্বজনদের কাছে একজন স্নেহময়ী মা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রয়াত কাঞ্চন মালা তঞ্চঙ্গ্যার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
পাহাড় কন্ঠ ডটকমের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।