পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ অক্টোবর) বান্দরবানে মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম, সেক্রেটারি আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. সোলেইমান, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা তাজ, যুগ্ম সম্পাদক মো. আলী, অফিস সম্পাদক তপন কুমার এবং সদস্য মো. মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে পার্বত্যমন্ত্রী বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলে বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।