রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিস্থিতি মোকাবিলায় সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পোস্টে তিনি লেখেন, “সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।”

সাজেকের পরিস্থিতি নিয়ে তাঁর এই বক্তব্যে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান উঠে এসেছে।