আজ সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
এসময় বিদায়ী জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস দায়িত্বভার বুঝিয়ে দেন তাকে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা হতে প্রকাশিত উপসচিব মাহমুদ উল্লাহ মারুফ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক থেকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।
মাত্র ৬ মাসের মাথায় বিদায়ী জেলা প্রশাসক সানিউল ফেরদৌসকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।