সদরে মানুর টেকে সড়ক   দুর্ঘটনায়  ২ জন গুরুতর আহত হয়।

বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুরে মানুর টেকে   এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়াংপিও মুরং (৯৪),পেংলং মুরং (৮৫)আহতদের বাড়ী বান্দরবান জেলার আলীকদম উপজেলার কাকড়া ঝিড়ি পাড়া বাসিন্দা।

সুত্রের তথ্যমতে জানা যায়,আলীকদম থেকে চট্টমেট্রো চ -১১-৩৭৩৪ নাম্বারের  মাইক্রোবাস (হাইস গাড়ি) যোগেে ৬ জন যাত্রী সহ বান্দরবান সদরে  আসার পথে মানুর টেক এলাকায়  নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনা পতিত হয়।এতে ৬ জন আরোহীর মধ্যে ২ জন গুরুতর আহত হলে,স্থানীদের  সহায়তায় তাদেরকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান।

এই বিষয়ে বান্দরবান সদর থানা সূত্রে, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত চট্টমেট্রো চ -১১-৩৭৩৪ নাম্বার সম্বলিত মাইক্রো বাস গাড়িটি বান্দরবান সদর থানা হেফাজতে রয়েছে।