আজ (৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যক্তিগত একাউন্ট থেকে দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বান্দরবান জেলার ৭ উপজেলা ও ২ পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের নেতা-কর্মীদের বিশেষভাবে অনুরোধ করেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি।

বান্দরবান জেলার সকল পূজামণ্ডপে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।