বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌসকে প্রত্যাহার পূর্বক জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখা হতে প্রকাশিত উপসচিব জেতি প্রুু সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি প্রকাশ পায়।

মাত্র ছয় মাস আগে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন এই কর্মকর্তা। এরমধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে কাকে পদায়ন করা হবে তা এখনো জানা যায়নি।