আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ), অতিরিক্ত দায়িত্বে বাঘাইছড়ি সার্কেল এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব নাছির উদ্দিন মজুমদারের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সোহেল রানা রাজু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঘাইছড়ি থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ (এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
মাদক কারবারের অপরাধে আসামী মোঃ ফরহাদ হোসেন (২৪), পিতা- মোঃ আবদুল মজিদ, মাতা- ফাতেমা বেগম, সাং- কলেজপাড়া, ০৩নং ওয়ার্ড, মুসলিম ব্লক, বাঘাইছড়ি পৌরসভা, থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি'কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।