রাঙামাটির কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে ১৮০ লিটার দেশীয় কাউখালীতে ১৮০ লিটার চোলাইমদসহ আটক-১, সিএনজি জব্দতৈরি চোলাইমদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার এসআই (নিঃ) জিন্নাত খান সঙ্গীয় ফোর্সসহ রাবার বাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় চেকপোস্টের সামনে মহাসড়কের পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন—মো. ইমান উদ্দিন সাব্বির (২৫)। তিনি মো. কামালের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চম্পাতলী এলাকায়।
পুলিশ জানায়, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।