আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সরকারি সফরে বান্দরবান আসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।
সফরের অংশ হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্রাবাস (৩য় তলা) এর শুভ উদ্বোধন করেন।
পরে তিনি বান্দরবান এমডিএস হাসপাতাল বল্ক -০৩ ও ০৪ ভবনের ১ম,২য় তলা এর উদ্বোধন এবং ৩য়া তলা নির্মাণ কাজ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।