পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি শহরের অন্যতম ধর্মীয় সংগঠন হিল ফুল ফুজুল স্বর্ণটিলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ৯ম মাহফিলের অনলাইনভিত্তিক মিলাদ-কিয়াম প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গত ৩০ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিডিও ধারণের মাধ্যমে অংশগ্রহণ করেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নে আরিফ আল মাহমুদ রিদওয়ান ৪৫.৫ নম্বর পেয়ে প্রথম, মাহাবুবুল কবীর তামিম ৪৫ নম্বর পেয়ে দ্বিতীয় এবং সাইফুল ইসলাম ৪১.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

এছাড়া চতুর্থ থেকে নবম স্থান পর্যন্ত আরও ছয়জন প্রতিযোগী নির্বাচিত হয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর সংগঠনের ৯ম মাহফিলে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।