রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় ফারুক আহমেদ সাব্বিরকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে কর্মী সমর্থকরা।

এ সময় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ওলী আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় ফারুক আহমেদ সাব্বিরকে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করে রাঙামাটির মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

আরো পড়ুন→দীপন তালুকদার–কে জেলা পরিষদের চেয়ারম্যান করায় রাঙ্গামাটি পৌর জাসাসের আনন্দ র‍্যালি